রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের চোটের অবস্থা পরিষ্কার নয়

রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের চোটের অবস্থা পরিষ্কার নয়

রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে চোট পেয়েছেন। তার চোটের অবস্থা পরিষ্কার নয়। এমবাপ্পে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে পেশির স্বাভাবিক কার্যক্ষমতার বেশি ধকলের কারণে এ ধরনের সমস্যা হয়। রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেছেন, এমবাপ্পে ঠিক কেমন আছে, এই মুহূর্তে পরিষ্কার করে বলতে পারছি না। ও কিছুটা অস্বস্তি বোধ করছিল।

চলতি মৌসুমে চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না  রিয়ালের। অঁরেলিয়া চুয়ামেনি আগে থেকেই বাইরে। দুদিন আগেই খবর এসেছে, আর্দা গুলের ও এদের মিলিতাওয়ের মৌসুম শেষ। এবার দলের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে টানাটানি।

এমবাপ্পের চোট শুধু রিয়ালকে নয়, দুশ্চিন্তায় ফেলেছে ফরাসিদেরও। আপাতত সবার চোখ এমবাপ্পের মেডিকেল রিপোর্টের দিকে। আগামী ৩ মে এস্পানিওল বা ১০ মে বার্সেলোনার বিপক্ষে মহারণে তিনি ফিরতে পারবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।