রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বয়সের পর্যায়ে নিজের সামর্থ্যের জোরালো প্রমাণ দিয়ে আসছে। তার বাবা ৪১ বছর বয়সী রোনালদো এখনো আল নাসরের আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন।
ক্রিস্টিয়ানো জুনিয়র মূলত লেফট উইঙ্গার পজিশনে খেললেও আক্রমণভাগের যেকোনো জায়গায় মানিয়ে নিতে পারার সক্ষমতা আছে। প্রয়োজনে স্ট্রাইকার বা রাইট উইঙ্গার হিসেবেও খেলতে সক্ষম, যা তাকে দলের কৌশলগত পরিকল্পনায় বহুমুখী বিকল্প হিসেবে তুলে ধরবে।
আন্তর্জাতিক পর্যায়েও ক্রিস্টিয়ানো জুনিয়রের শুরুটা দারুণ। এক বছরের কম সময়ে পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনটি শিরোপা জিতেছে।



















