সাইফ হাসান ১৬ রানে ফিরে এসেছেন

সাইফ হাসান ১৬ রানে ফিরে এসেছেন

সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টিতে টসে জিতেছে নিউজিল্যান্ড। বেছে নিয়েছে আগে বোলিং। যার অর্থ, সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করবে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পরে ব্যাট করে ম্যাচ জিতেছিল। দ্বিতীয় টি–টুয়েন্টিতে বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আজ আবার সিরিজজয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

সিরিজের তৃতীয় ও শেষ টি–টুয়েন্টিতে বাংলাদেশ দলে এক পরিবর্তন। প্রথম টি–টুয়েন্টিতে খেলা তানজিম হাসান পিঠের চোটে আজকের ম্যাচে নেই। তাঁর জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এই বোলিং অলরাউন্ডার সর্বশেষ খেলেছেন গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সাইফ হাসান প্রথম দুই ওভারের ১০টি বল খেলেছেন। রান করেছেন ১৬। আরেক ওপেনার তানজিদ হাসান ২ বল খেলে করেছেন ১ রান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।