শ্রীলঙ্কার জয় নিয়ে কোনো সংশয় ছিল না। সংশয় যা ছিল সেটি হাসিনি পেরেরাকে নিয়ে। শ্রীলঙ্কান ওপেনার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পাবেন কি না, সেই সংশয়। শেষ পর্যন্ত সেঞ্চুরি থেকে ৫ রান দূরে থেকেই আউট হয়েছেন হাসিনি।
শ্রীলঙ্কার জয়ের পিছনে ছিল হাসিনির ৯৫ রান। তার সাথে ছিল ইমেশা দুলানির ৫৬ রান এবং হর্ষিতা সামারাবিক্রমার ৪৪ রান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান সোবহানা মোস্তারির।
দুই দল এরপর খেলবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ এপ্রিল, ৩০ এপ্রিল ও ২ মে হবে ম্যাচ তিনটি।



















