সিলেট টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬/৭। জিততে হলে আরও ১২১ রান করতে হবে। বাংলাদেশের চাই আরও ৩ উইকেট। রিজওয়ান এক প্রান্তে ৭৫ রানে অপরাজিত, অন্য প্রান্তে সাজিদ খান ৮ রানে। টেস্টের ১৪৯ বছরের ইতিহাসে এত রান তাড়া করে জয়ের নজির নেই।
পাকিস্তানের পাল্টা প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা দুটি জুটির। তৃতীয় উইকেটে শান মাসুদ–বাবর আজমের ৯২ রানের জুটি এবং ষষ্ঠ উইকেটে রিজওয়ান–সালমানের ১৩৪ রানের জুটি পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রেখেছিল।
পাকিস্তানের প্রথম ইনিংসে ২৮ বলে ৩৮ রান করেছিলেন সাজিদ। আগামীকাল শেষ দিনে সকালের সেশনেও সাজিদ সে রকম কিছু খেলে ফেললে কিংবা ক্রিজে জমে গেলে বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।



















