স্টার ফ্রাই নুডলস তৈরির সহজ রেসিপি

স্টার ফ্রাই নুডলস তৈরির সহজ রেসিপি

স্টার ফ্রাই নুডলস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হলো নুডলস, মাখন, রসুন, মুরগি, সবজি, সয়া সস, টমেটো সস, গোলমরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনে পাতা, লবণ এবং তেল।

প্রথমে নুডলসকে প্রণালিফুটন্ত পানিতে সেদ্ধ করে নিন। তারপর প্যানে তেল ও মাখন গরম করে নিন। রসুন কুচি এবং মুরগির টুকরোগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।

একই প্যানে সামান্য তেল দিয়ে সবজি উচ্চ তাপে ২-৩ মিনিট ভেজে নামিয়ে রাখুন। তারপর সবজির সঙ্গে ভাজা মুরগি, সেদ্ধ নুডলস, সয়া সস, টমেটো সস ও গোলমরিচগুঁড়া দিয়ে ভালোভাবে মেশান।

উঁচু তাপে ২ মিনিট স্টার ফ্রাই করুন। নামানোর আগে কাঁচা মরিচ, পেঁয়াজপাতা ও ধনেপাতাকুচি ছড়িয়ে নেড়েচেড়ে গরম-গরম পরিবেশন করুন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।