টাকার অভাবে তরুণ ফুটবলার জিমের অস্ত্রোপচার হচ্ছে না

টাকার অভাবে তরুণ ফুটবলার জিমের অস্ত্রোপচার হচ্ছে না

দেশের ফুটবলের অন্যতম আসর 'ন্যাশনাল চ্যাম্পিয়ানশিপ-২০২৫'-এ আটটি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে যশোরকে চতুর্থ স্থানে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিম হোসেন। অ্যাটাকিং মিডফিল্ডার ও উইঙ্গার পজিশনে খেলে তিনি নিজের সেরাটা উজাড় করে দেন। তবে সেমিফাইনাল ম্যাচে ডান পায়ের হাঁটুতে আঘাত পেয়ে তাঁর লিগামেন্ট (শিরা) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। কিন্তু দিনমজুর কৃষক পরিবারের সন্তান জিমের পক্ষে প্রায় দুই লাখ টাকা ব্যয়ের এই অস্ত্রোপচার করানো সম্ভব হচ্ছে না।

জেলা ক্রীড়া সংস্থা ও জেলা প্রশাসকের কাছে আর্থিক সহায়তার আবেদন করেও এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। ফলে জিম গত বছরের নভেম্বর থেকে মাঠের বাইরে রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার না হলে তাঁর ফুটবলে ফেরা সম্ভব নয়। এদিকে তাঁর পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চিকিৎসার খরচ চালাতে গিয়ে যশোর শহরে ছাত্রাবাসে থাকা সম্ভব হয়নি। টাকার অভাবে তিনি গ্রামের বাড়ি চৌগাছায় ফিরে যেতে বাধ্য হয়েছেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।