টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন যেখানে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান

টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন যেখানে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন ৩৩ রান করে। এই ইনিংস খেলার পথেই অবশ্য নতুন মাইলফলক ছুঁলেন লিটন।

লিটনের পর তালিকায় দ্বিতীয় মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করছেন ৭১ রান। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর রান ১৮৭৬।

মুশফিকের গড়টা লিটনের চেয়েও ভালো। লিটনের গড় ৩৭.২০, মুশফিকের ৪৩.৬২।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।