তেঁতুলিয়া দৌড়ে পাড়ি দিচ্ছেন ৩ তরুণ, রেকর্ড গড়তে চান

তেঁতুলিয়া দৌড়ে পাড়ি দিচ্ছেন ৩ তরুণ, রেকর্ড গড়তে চান

কক্সবাজারের টেকনাফের জিরো পয়েন্ট থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া—হাজার কিলোমিটারের বেশি পথ হেঁটে ও সাইকেলে করে পাড়ি দেওয়ার এক চ্যালেঞ্জিং যাত্রায় নেমেছেন চার তরুণ। এই যাত্রার সপ্তম দিনে গতকাল সোমবার সন্ধ্যায় তাঁরা পৌঁছান কুমিল্লায়। কুমিল্লা নগরে রাত্রিযাপন শেষে আজ মঙ্গলবার সকালে তাঁরা আবার যাত্রা শুরু করেছেন।

এই চার তরুণের মধ্যে তিনজন দৌড়ে ও অন্যজন তাঁদের সঙ্গে ছুটে চলেছেন বাইসাইকেলে করে। তাঁরা বলছেন, ২১ এপ্রিল ভোর ৪টায় কক্সবাজারের টেকনাফের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া এই যাত্রায় তাঁরা পরিবেশ রক্ষা, নারী শিক্ষা ও শিশুস্বাস্থ্যের পক্ষে সচেতনতা ছড়িয়ে দেওয়ার কাজ করছেন।

পথে পথে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তাঁরা দ্রুততম সময়ে দৌড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছার নতুন রেকর্ড গড়তে চান।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।