টটেনহামের টানা জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ বেড়ে যাওয়া

টটেনহামের টানা জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ বেড়ে যাওয়া

টটেনহামের জন্য একেকটা জয় এখন শিরোপা জয়ের মতো। না জিতলেই যে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কা!

টটেনহাম গতকাল অ্যাস্টন ভিলার মাঠে ২–১ গোলে জিতেছে। এর আগে ২৫ এপ্রিল উলভসকে হারিয়ে ১১৮ দিন পর লিগে জয়ের দেখা পায় স্পার্সরা। আর অ্যাস্টন ভিলাকে হারিয়ে ২৫৩ দিন পর টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেল দলটি।

চলতি মৌসুমে লিগে শুরুর দুই ম্যাচে পরপর জিতেছিল টটেনহাম। সেই দুই ম্যাচের প্রথমটিতে বার্নলিকে ৩–০ এবং পরেরটিতে সিটিকে হারায় ২–০ গোলে। সেটি ছিল ২০২৫ সালের ২৩ আগস্ট। এরপর লিগে টানা ৩১ ম্যাচে আর জয়ের দেখা পায়নি টটেনহাম। শেষ পর্যন্ত গত সপ্তাহে জয়ের গেরো কাটার পর এবার এল টানা দ্বিতীয় জয়ও।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।