পাকিস্তান পেসার–প্রসবা ভূমি। ওয়াসিম আকরাম সেই ভূমির ‘সুলতান অব সুইং।’ তাঁর মুখে বাংলাদেশ দলের কোনো ফাস্ট বোলারের প্রশংসা শুনলে শিহরণ জাগাই স্বাভাবিক।
সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ৭৮ রানে জেতার পর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানি কিংবদন্তি। সেখানে বর্তমান বাংলাদেশ দলকে যেন নতুন করে আবিষ্কার করেছেন ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নেওয়া সাবেক এ বাঁহাতি পেসার।
সিলেট টেস্ট জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২–০ ব্যবধানে ধবলধোলাই করেছে বাংলাদেশ। এই সিরিজে সর্বোচ্চ রান ও উইকেটেও বাংলাদেশের খেলোয়াড়দেরই দাপট।



















