আধুনিক ক্রিকেটে যশপ্রীত বুমরা এক ধাঁধার নাম। ভারতকে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানো এই বোলারকে সময়ের সেরা বলেন অনেকেই। সেই বুমরাই এবারের আইপিএলে অচেনা। এবারের আইপিএলে কমপক্ষে ৩০ ওভারের বেশি বোলিং করেছেন, এমন বোলারদের মধ্যে সবচেয়ে বাজে গড় এখন বুমরার।
এবার টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচে তো বুমরা উইকেটই পাননি। কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস—পাত্তা পাননি কোনো দলের কাছেই।
বুমরা নিজের ষষ্ঠ ম্যাচে এসে গুজরাট টাইটানসের সাই সুদর্শনকে প্রথম বলে আউট করে উইকেটের খাতা খোলেন। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে তাঁর শিকার মাত্র দুই উইকেট। বোলিং গড় চোখ কপালে তোলার মতো—১৩২.০০! মানে বুমরাকে একটি উইকেট পেতে ১৩২ রান খরচ করতে হয়েছে!



















