লেনোভোর তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো এলওকিউ ৮৩জেই০০ ডব্লিউটিএলকে মডেলের ল্যাপটপটিতে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন প্রসেসর ও শক্তিশালী গ্রাফিকস কার্ড থাকায় সহজে গেম খেলা যায়।
এআই প্রসেসিং সক্ষমতা থাকায় ল্যাপটপটিতে সহজেই জটিল কাজ করার পাশাপাশি এআইয়ের সহায়তায় দ্রুত ডেটা প্রসেসিং, কোডিং, আধেয় (কনটেন্ট) তৈরিসহ উচ্চ রেজোল্যুশনের গেম খেলা যায়।
ল্যাপটপটিতে ১৬ গিগাবাইট ডিডিআরফাইভ র্যাম ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় একই সঙ্গে একাধিক কাজ দ্রুত করা সম্ভব।




















