ঈদের ছুটিতে মোটরসাইকেল ভালোভাবে রাখার ৮টি সুপারিশ

ঈদের ছুটিতে মোটরসাইকেল ভালোভাবে রাখার ৮টি সুপারিশ

ঘরে বা অফিসের গ্যারেজে মোটরসাইকেল রেখে ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন অনেকে। তবে দীর্ঘদিন না চালালে বা ভালোভাবে না রাখলে মোটরসাইকেলের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়। আর তাই লম্বা ছুটিতে যাওয়ার আগে এই ৮টি বিষয় মেনে চলতে হবে।

প্রথমত, পরিষ্কার করে রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছুটিতে বেড়াতে যাওয়ার আগে অবশ্যই মোটরসাইকেল ভালোভাবে মুছে ফেলতে হবে। লক্ষ রাখতে হবে কোথাও যেন পানি জমে না থাকে। ভেজা মোটরসাইকেল কখনোই ঢেকে রাখবেন না।

দ্বিতীয়ত, ডাবল স্ট্যান্ড ব্যবহার করা উচিত। অনেকেই একক স্ট্যান্ডের ওপর মোটরসাইকেল রেখে থাকেন, ফলে এক পাশের চাকার ওপর চাপ বেশি পড়ে। আর তাই ছুটিতে যাওয়ার আগে অবশ্যই একক স্ট্যান্ডের বদলে দ্বৈত স্ট্যান্ড বা মেইন স্ট্যান্ডে মোটরসাইকেল রাখতে হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।