হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা চালু হচ্ছে

হোয়াটসঅ্যাপের নতুন সুবিধা চালু হচ্ছে

হোয়াটসঅ্যাপের গোপনীয়তা সেটিংস পরিবর্তন করে অনেকেই তাঁদের অনলাইন উপস্থিতি অন্যদের থেকে লুকিয়ে রাখেন। ফলে প্রয়োজনের সময় দ্রুত যোগাযোগ করা যায় না। বিষয়টি মাথায় রেখে পরিচিত কোন কোন ব্যক্তি অনলাইনে আছেন বা সম্প্রতি অনলাইনে ছিলেন, তা আলাদা করে জানার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফো জানিয়েছে, বর্তমানে আইফোনের পরীক্ষামূলক সংস্করণে সুবিধাটির পরীক্ষা চলছে। পরীক্ষাধীন এ ব্যবস্থায় ‘কনট্যাক্টস হাব’ নামে নতুন একটি অংশ যোগ করা হচ্ছে, যা ব্যবহারকারীর মূল প্রোফাইল বিভাগের সঙ্গে সংযুক্ত থাকবে।

সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যোগ করার পাশাপাশি ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগ আরও কার্যকর করতে নতুন এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।