তরুণ–তরুণীরা শৈশবের ছবি বসিয়ে নতুন ছবি তৈরির এআই ট্রেন্ডে মেতেছেন

তরুণ–তরুণীরা শৈশবের ছবি বসিয়ে নতুন ছবি তৈরির এআই ট্রেন্ডে মেতেছেন

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সম্প্রতি ভিন্নধর্মী এক প্রবণতা দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এই ট্রেন্ডে নিজেদের বর্তমান সময়ের ছবির পাশে শৈশবের ছবি বসিয়ে নতুন ছবি তৈরি করে প্রকাশ করছেন অনেকে। এই ট্রেন্ডের মাধ্যমে মূলত পুরোনো ছবি পোস্ট করার পরিবর্তে বিভিন্ন এআই টুলের মাধ্যমে জীবনের দুটি ভিন্ন সময়কে একই ফ্রেমে নিয়ে আসছেন ব্যবহারকারীরা।

অধিকাংশ ছবিতে দেখা যায়, বর্তমানের মানুষটি তাঁর ছোটবেলার নিজের দিকে তাকিয়ে আছেন। কখনো হাসিমুখে, কখনো নীরব মনোযোগে। এই ছোট মুহূর্তই ছবিগুলোকে আলাদা মাত্রা দিচ্ছে।

ট্রেন্ডটির ধারণা ও ব্যবহার‘মিট ইয়োর ইয়াঙ্গার সেলফ’ বা নিজের ছোটবেলার সঙ্গে দেখা করার এই ট্রেন্ডের মূল বিষয় হলো ব্যবহারকারীর অতীত ও বর্তমানকে একটি ফ্রেমে উপস্থাপন করা।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।