স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হওয়ার ঝুঁকি কি এবং সেই ঝুঁকি কমানোর উপায়

স্মার্টফোনের ক্যামেরা গোপনে চালু হওয়ার ঝুঁকি কি এবং সেই ঝুঁকি কমানোর উপায়

স্মার্টফোনের ক্যামেরা কাজে লাগিয়ে ছবি তোলা ও ভিডিও করার পাশাপাশি নিয়মিত ভিডিও কল করেন অনেকে। তবে স্মার্টফোনের এই ক্যামেরা হ্যাক করে দূর থেকে গোপনে নজরদারি চালিয়ে থাকে সাইবার অপরাধীরা। একবার ফোনের ক্যামেরার নিয়ন্ত্রণে নিতে পারলে ব্যবহারকারীর অজান্তেই ছবি বা ভিডিও ধারণ করতে পারে তারা। গোপনে ধারণ করা ছবি বা ভিডিওগুলো ইন্টারনেটের মাধ্যমে নিজেদের দখলে নিয়ে ব্ল্যাকমেল, পরিচয় চুরি বা অন্যান্য অপরাধে ব্যবহার করে সাইবার অপরাধীরা। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মক ঝুঁকিতে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ফোনে ক্ষতিকর সফটওয়্যার বা স্পাইওয়্যার প্রবেশ করলে আপনার অজান্তেই ক্যামেরা চালুর ঝুঁকি তৈরি হতে পারে।

ফোনের ক্যামেরা হ্যাক করা হয় যেভাবে ফোনে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার প্রবেশ করিয়েই মূলত দূর থেকে ক্যামেরার নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে থাকে সাইবার অপরাধীরা। বেশির ভাগ ক্ষেত্রে যেসব অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, সেগুলোর মাধ্যমেই ফোনের ক্যামেরা হ্যাক করা হয়। অনেক সময় ক্ষতিকর অ্যাপ ইনস্টলের সময় কৌশলে ফোনের ক্যামেরা ব্যবহারের অনুমতি নিয়ে নেয়। এরপর সেই অ্যাপ গোপনে ক্যামেরা ব্যবহার করে ছবি বা ভিডিও ধারণ করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।