গুগল ইউটিউবে নতুন সুবিধা যুক্ত করছে

গুগল ইউটিউবে নতুন সুবিধা যুক্ত করছে

ইউটিউবে ভিডিও দেখার সময়ই সেই ভিডিওর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করার সুবিধা চালু করছে গুগল। এটি বলেছে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। গুগলের তথ্যমতে, সুবিধাটি কথোপকথনের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। ফলে একই প্রসঙ্গে বারবার নতুন করে প্রশ্ন বা নির্দেশনা দেওয়ার প্রয়োজন হবে না।

সুবিধাটি চালু হলে সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘আস্ক’ নামে একটি বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে প্রচলিত সার্চ ফলাফলের তালিকার পরিবর্তে চ্যাটভিত্তিক একটি ইন্টারফেস চালু হবে। ব্যবহারকারীরা সেখানে সরাসরি প্রশ্ন লেখার পাশাপাশি প্রম্পট নির্বাচন করতে পারবেন।

এআই তাৎক্ষণিকভাবে উত্তর জানানোর পাশাপাশি ভিডিওর সংক্ষিপ্ত রূপ তৈরি করে দেবে। এমনকি ভিডিও চলাকালেও প্রাসঙ্গিক বিভন্ন তথ্য জানাবে সুবিধাটি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।