উবার হোটেল বুকিং সেবা চালু করেছে। এই নতুন সুবিধার ফলে ব্যবহারকারীরা হোটেলে রুম ভাড়া করতে পারবেন। উবার এখন আর কেবল রাইড শেয়ারিং অ্যাপ বা রাইড ও খাবারের জন্য আলাদা কোনো অ্যাপ নয়। এটি এমন একটি সমন্বিত প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যেখানে ব্যবহারকারীরা যাতায়াত, খাবার অর্ডার ও ভ্রমণসংক্রান্ত নানা সেবা একই জায়গা থেকে নিতে পারবেন।
উবারের তথ্যমতে, ‘উবার ওয়ান’ সদস্যরা নির্দিষ্ট ১০ হাজার হোটেলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি প্রতিটি বুকিংয়ে ১০ শতাংশ পর্যন্ত উবার ক্রেডিট ফেরত দেওয়া হবে।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খসরোশাহি জানিয়েছেন, উবার এখন আর কেবল রাইড শেয়ারিং অ্যাপ বা রাইড ও খাবারের জন্য আলাদা কোনো অ্যাপ নয়। এটি এমন একটি সমন্বিত প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যেখানে ব্যবহারকারীরা যাতায়াত, খাবার অর্ডার ও ভ্রমণসংক্রান্ত নানা সেবা একই জায়গা থেকে নিতে পারবেন।



















