কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সাইবার নিরাপত্তার ধরনও। একসময় যেখানে সাইবার হামলা শনাক্ত ও প্রতিরোধের কাজ পুরোপুরি মানুষের দক্ষতা ও পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল ছিল, এখন সেখানে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে এআইভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা।
আর তাই বর্তমানে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান এআই ব্যবহার করে সাইবার হামলার ধরন বিশ্লেষণ, নিরাপত্তা দুর্বলতা শনাক্ত এবং তাৎক্ষণিকভাবে ত্রুটি সমাধানের কাজ করছে।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৫ মডেল ও কোডেক্স এজেন্টভিত্তিক কোডিংয়ের মাধ্যমে তৈরি ডেব্রেক প্ল্যাটফর্মটি সফটওয়্যারের নিরাপত্তা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ ও শক্তিশালী করার জন্য তৈরি করা হয়েছে।




















