ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের তথ্য ও ছবির নিরাপত্তা নিয়ে সংশয়

ইনস্টাগ্রামে ব্যবহারকারীদের তথ্য ও ছবির নিরাপত্তা নিয়ে সংশয়

ইনস্টাগ্রামে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে মেটা। নতুন এ পরিবর্তনের আওতায় ইনস্টাগ্রামের ডিএম অপশন থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপশন-সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যবহারকারীদের আদান-প্রদান করা ব্যক্তিগত বার্তা, ছবি, ভিডিও ও ভয়েস নোটের তথ্য জানতে পারবে মেটা।

গোপনীয়তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, এটি ব্যবহারকারীদের ডিজিটাল গোপনীয়তার জন্য বড় ধাক্কা। তাদের আশঙ্কা, এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের ওপর প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আরও বাড়বে।

মেটার এ সিদ্ধান্ত ঘিরে প্রযুক্তি ও গোপনীয়তা সংশ্লিষ্ট বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।