আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোর ৫টি কার্যকর উপায়

আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোর ৫টি কার্যকর উপায়

আবেগীয় বুদ্ধিমত্তা বাড়ানোর প্রথম ধাপ হলো, নিজের আবেগকে গুরুত্ব দেওয়া। দিনের মধ্যে কয়েকবার নিজেকে জিজ্ঞেস করুন, 'আমার এখন কেমন লাগছে?' 'কেন এমন লাগছে?' অনেক মানুষ আবেগীয়ভাবে সারা জীবন কেবল 'ভালো/খারাপ' এই দুই শব্দেই আটকে থাকে। কিন্তু অনুভূতির জগৎ অনেক বড়। সচেতনভাবে আবেগ পর্যবেক্ষণ করাই ইকিউ বৃদ্ধির প্রথম ধাপ।

অনেক সময় মানুষ রাগের আড়ালে ভয় বা হতাশাকে লুকায়। হাসির আড়ালে ক্লান্তি লুকায়। তাই শুধু অনুভব করাই নয়, অনুভূতিকে চেনাও জরুরি। যেমন বিরক্তি, হতাশা, অস্বস্তি, উদ্বেগ, নিরাপত্তাহীনতা, ঈর্ষা ইত্যাদি। আবেগের নাম যত স্পষ্ট হবে, নিজেকে বোঝাও তত সহজ হবে।

সহানুভূতির চর্চা ইকিউর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুশীলন। সহানুভূতির চর্চার মাধ্যমে অন্যের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। এটা শুরু করা যায় খুব সাধারণ উপায়ে। সিনেমা দেখার সময় চরিত্রের অনুভূতি বোঝার চেষ্টা করুন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।