উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে বৈশাখী উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কনা রেজা। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ‘বৈশাখী থালা প্রতিযোগিতা’। প্রতিযোগীরা বৈশাখী খাবারের নান্দনিক উপস্থাপনা তুলে ধরেন। পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ছিল কড়ি, লুডুখেলাসহ বিভিন্ন দেশীয় খেলাধুলার আয়োজন।
অনুষ্ঠানস্থলে বৈশাখী ঐতিহ্যবাহী খাবারের সমাহার ছিল উৎসবের অন্যতম কেন্দ্রবিন্দু। অতিথিদের জন্য পরিবেশন করা হয় বাঙালির প্রিয় সব ঐতিহ্যবাহী খাবার।
মিষ্টান্ন ও নাশতায় ছিল নারকেলের নাড়ু, তিলের নাড়ু, হাওয়াই মিঠাই, চিনির খেলনা ও মুরালি। ঐতিহ্যবাহী খাবারের তালিকায় ছিল বাহারি পান্তা, বিভিন্ন ধরনের দেশি মাছ ভাজা, নানা পদের ভর্তা এবং ঐতিহ্যবাহী পিঠাপুলির সমাহার।




























