মেহেদি দিলে কারও কারও কেন সমস্যা হয় তা জানতে চাইলে আমাদের বলা হয়েছে যে বাজারে যেসব মেহেদি পাওয়া যায়, তাতে কিছু ক্ষতিকর উপাদান থাকে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর উপাদান পিপিডি। বাজারে প্রচলিত ‘ব্ল্যাক মেহেদি’তে পিপিডি বেশি থাকে, তাই সেটি এখন বড় ঝুঁকির কারণ।
মেহেদি দেওয়ার পর যদি চুলকানি, জ্বালা, লালচে ফুসকুড়ি বা ফোসকা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত যেসব পদক্ষেপ নিতে হবে— মেহেদি দ্রুত হাত থেকে তুলে ফেলুন। পরিষ্কার পানি ও হালকা সাবান দিয়ে জায়গাটি ভালোভাবে ধুয়ে নিন। ঠান্ডা সেঁক দিন।





























