জর্দা তৈরির সহজ রেসিপি

জর্দা তৈরির সহজ রেসিপি

জর্দা তৈরির রেসিপি নিম্নরূপ:

উপকরণপোলাও বা বাসমতী চাল দেড় কাপ, খাবার রং সামান্যঘি সিকি কাপ, বাদাম ও কিশমিশ ১০-১২টি, আস্ত গরমমসলা (এলাচি ৩-৪টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১টি), চিনি ১ কাপ বা স্বাদমতো, কনডেন্সড মিল্ক সিকি কাপ, পানি ঝরানো টক দই সিকি কাপ, বেবি সুইটস পছন্দমতো।

প্রথমে চাল ও খাবার রং ভিজিয়ে রাখুন। ফুটন্ত পানিতে সামান্য খাবার রং মিশিয়ে নিন। ভিজিয়ে রাখা চাল ৮০ শতাংশ সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে ঠান্ডা করে রাখুন।

কড়াইতে ঘি গরম করে বাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। একই ঘিয়ে আস্ত গরমমসলা ফোড়ন দিয়ে দিন। সেদ্ধ করা চাল ও চিনি মিশিয়ে ১০ মিনিট দমে রাখুন। এরপর ভাজা বাদাম ও কিশমিশ মিশিয়ে আরও ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

একটি পাত্রে কনডেন্সড মিল্ক ও দই মিশিয়ে রাখুন। পরিবেশন পাত্রে জর্দা সাজিয়ে ওপরে দইয়ের মিশ্রণ ঢেলে দিন এবং বেবি সুইটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।