গরমে কাজের সময় নিজেকে ঠান্ডা রাখার জন্য কিছু পরামর্শ দেওয়া হলো। পোশাক এবং অনুষঙ্গ নির্বাচন করার সময় হালকা রঙের নরম সুতি কাপড় বেছে নিন। ঢিলেঢালা পোশাক পরুন। খেয়াল রাখুন, পোশাকের ভেতর যেন বাতাস চলাচল করতে পারে।
রোদ থেকে চোখ, মাথা, শরীর ও হাত-পা বাঁচাতে হবে। তাই ফুলহাতা জামা বেছে নিন। যদিও মনে হতে পারে, গরমে হাফহাতা বা হাতাকাটা জামা বেশি আরামের। তবে বিষয়টা একেবারেই উল্টো।
ঘাম হলে যত দ্রুত সম্ভব মুছে ফেলুন। শরীর ঠান্ডা রাখতে কখনো কখনো রুমাল বা কাপড় ভিজিয়েও নিতে হবে।





























