গাড়িতে উঠলেই মাথা ঘোরা, বমি ভাব, ঘাম হওয়া কিংবা অস্বস্তি—এ ধরনের সমস্যায় অনেকেই ভোগেন। চিকিৎসাবিজ্ঞানে একে মোশন সিকনেস বলা হয়। এটি মূলত আমাদের চোখ, কান ও মস্তিষ্কের মধ্যে ভারসাম্যহীনতার কারণে ঘটে। গাড়ি চলার সময় শরীর একধরনের সংকেত পায়, কিন্তু চোখ অন্য কিছু দেখে—এই বিভ্রান্তিই বমি ভাবের সৃষ্টি করে।
তবে কিছু সচেতনতা ও অভ্যাস বদলালেই এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। প্রথমেই আসে খাবারের বিষয়। ভ্রমণের আগে একেবারে খালি পেটে থাকা যেমন ঠিক নয়, তেমনি অতিরিক্ত ভরপেট খাওয়াও বিপজ্জনক।
অতিরিক্ত তেলযুক্ত, ঝাল বা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো বমি ভাব বাড়াতে পারে।





























