ফলের শরবতের সুবিধা-অসুবিধা

ফলের শরবতের সুবিধা-অসুবিধা

কাঁচা আমের শরবত পান করলে ভিটামিন সি এবং বিভিন্ন খনিজ উপাদান পাওয়া যায়। রোগ প্রতিরোধক্ষমতা স্বাভাবিক রাখতে এবং ত্বকের কোলাজেন তৈরি করতে পর্যাপ্ত ভিটামিন সি গ্রহণ করা আবশ্যক। তবে মুশকিলটা হলো এতে মেশানো লবণ আর চিনি নিয়ে। খুব বেশি ঘাম হলে সামান্য লবণ মেশানো পানীয় গ্রহণ করা ভালো। তবে অতিরিক্ত লবণ স্বাস্থ্যঝুঁকির কারণ। এ ছাড়া যেকোনো বয়সী মানুষের জন্যই চিনি ক্ষতিকর। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণের চেষ্টায় থাকা ব্যক্তি কিংবা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি সারা দিনে কতটা চিনি গ্রহণ করছেন, সেদিকে খেয়াল রাখা আবশ্যক।

তরমুজের শরবত তরমুজের অনেকটা অংশই পানি। তাই এই শরবত সহজেই দেহে আর্দ্রতা জোগায়। পানিশূন্যতার বিরুদ্ধে খুব দ্রুত লড়াই করতে হলে আপনি তরমুজের শরবত খেতে পারেন।

বেলের শরবত থেকে আঁশের কিছু উপকার মিলবে। ক্ষুধা মেটাতেও কাজে আসে এই শরবত। পরোক্ষভাবে ওজন কমাতে কাজে আসতে পারে এই পানীয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।