এআই যুগে ইউটিউবের নতুন বাস্তবতা কর্মসংস্থানের সংকট বা নতুন সম্ভাবনার দ্বারে পৌঁছেছে। ইউটিউব তাদের ইন–অথেনটিক কনটেন্ট বা অকৃত্রিম কনটেন্ট নীতিমালাকে আরও কঠোর করেছে। বর্তমানে ইউটিউব সহজেই শনাক্ত করতে পারে—ভিডিওতে কতটা মানুষের অংশগ্রহণ আছে, স্ক্রিপ্ট কতটা এআই-জেনারেটেড, ভয়েস কতটা রোবোটিক, ভিডিওগুলো রিপিটেটিভ বা স্প্যাম কি নাফলে হাজার হাজার চ্যানেল হঠাৎ ডিমনিটাইজ বা টার্মিনেট হওয়ার অভিযোগ দেখা যাচ্ছে।
এআই প্রযুক্তি যেমন নতুন সুযোগ তৈরি করছে, তেমনি কিছু পেশার জন্য বড় চ্যালেঞ্জও তৈরি করছে। এমন কিছু পেশার মধ্যে এখানে কিছু উল্লেখ করা হলো—কন্টেন্ট রাইটার, ভয়েস ওভার আর্টিস্ট, ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার।
এআই যুগে টিকে থাকার কার্যকর উপায় হলো—মানুষের স্পর্শ যোগ করুন, নিজের স্টাইল তৈরি করুন, ভয়েসে মানবিকতা রাখুন, সৃজনশীল ভিডিও এডিটিং করুন, স্বচ্ছতা বজায় রাখুন।




















