আইফোনের কি–বোর্ডে নতুন ভোগান্তি, ব্যবহারকারীরা বিরক্ত

আইফোনের কি–বোর্ডে নতুন ভোগান্তি, ব্যবহারকারীরা বিরক্ত

আইফোনে দ্রুত ও নির্ভুলভাবে লেখার জন্য চালু করা হয়েছিল অ্যাপলের অটোকারেক্ট সুবিধা। কিন্তু সাম্প্রতিক সময়ে এই সুবিধাই অনেক ব্যবহারকারীর জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একের পর এক ব্যবহারকারী অভিযোগ করছেন, আইফোনের কি–বোর্ড এখন প্রায়ই সঠিক শব্দ বদলে ভুল শব্দ লিখছে। ফলে বারবার লেখা সংশোধন করতে গিয়ে বিরক্ত হচ্ছেন তাঁরা।

সম্প্রতি অ্যাপল আইওএস ২৬.৪ সংস্করণ উন্মুক্ত করে দাবি করেছিল, এতে কি–বোর্ডসংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। তবে ব্যবহারকারীদের সাম্প্রতিক অভিযোগ বলছে, আপডেটের পরও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।

ব্যবহারকারীরা চাইলে কয়েকটি উপায়ে অটোকারেক্ট–সংক্রান্ত সমস্যা কিছুটা কমাতে পারেন। কোনো নির্দিষ্ট শব্দ বারবার ভুলভাবে পরিবর্তিত হলে সেটি ম্যানুয়ালি ঠিক করার সুযোগ রয়েছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।