অ্যামাজন লিও স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাব্য সময় জানাল

অ্যামাজন লিও স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর সম্ভাব্য সময় জানাল

ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংকের আদলে নিজেদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা 'লিও' চালুর সম্ভাব্য সময় জানিয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি। তিনি জানান, এ বছরের মাঝামাঝি সময়ে স্যাটেলাইট ইন্টারনেট সেবাটি গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।

এ প্রকল্পের জন্য ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারের সঙ্গে আগাম চুক্তি সম্পন্ন করা হয়েছে। ২০১৯ সালে 'প্রজেক্ট কুইপার' নামে এ প্রকল্পের যাত্রা শুরু করেছিল অ্যামাজন, গত বছর যার নাম পরিবর্তন করে 'লিও' রাখা হয়।

বর্তমানে মহাকাশে অ্যামাজনের ২০০টি লো-অরবিট স্যাটেলাইট রয়েছে। জ্যাসি প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী কয়েক বছরে মহাকাশে আরও কয়েক হাজার স্যাটেলাইট স্থাপন করা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।