আইফোনের ক্যামেরা অ্যাপে সিরি মোড যুক্ত করছে অ্যাপল

আইফোনের ক্যামেরা অ্যাপে সিরি মোড যুক্ত করছে অ্যাপল

আইফোনের ক্যামেরা ব্যবহারের ধরনে বড় রকমের পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। নতুন এই পরিকল্পনার অংশ হিসবে নিজেদের পরবর্তী অপারেটিং সিস্টেম আইওএস ২৭ সংস্করণে ক্যামেরা অ্যাপের ভেতরেই যুক্ত করা হতে পারে ‘সিরি মোড’। সুবিধাটি ক্যামেরা অ্যাপের ফটো, ভিডিও ও পোর্ট্রেটের মতো প্রচলিত অপশনের পাশেই যুক্ত করা হতে পারে।

অ্যাপল–বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান এক প্রতিবেদনে জানিয়েছেন, অ্যাপল তাদের ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সুবিধাগুলোকে সাধারণ মেনু থেকে সরিয়ে সরাসরি ক্যামেরার মূল ইন্টারফেসে নিয়ে আসছে।

সিরি মোড সুবিধাটি চালু হলে কোনো কনসার্টের পোস্টারের ছবি তুলে তাৎক্ষণিকভাবে ক্যালেন্ডার অ্যাপে অনুষ্ঠানের সময়সূচি যুক্ত করা যাবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।