চ্যাটজিপিটি অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধির জন্য ওপেনএআইর উদ্যোগ

চ্যাটজিপিটি অ্যাকাউন্টের নিরাপত্তা বৃদ্ধির জন্য ওপেনএআইর উদ্যোগ

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের নিরাপত্তা আরও জোরদার করতে ওপেনএআই একটি নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করেছে। এই নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীদের সব তথ্য বর্তমানের তুলনায় আরও নিরাপদে থাকবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। উচ্চ ঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের কথা বিবেচনা করে নিরাপত্তা–সুবিধাটি চালু করা হচ্ছে।

আগ্রহী যেকোনো ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারবেন। নতুন এ উদ্যোগের অংশ হিসেবে ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান ইউবিকোর সঙ্গে একটি চুক্তি করেছে ওপেনএআই। চুক্তির আওতায় চ্যাটজিপিটি অ্যাকাউন্টের জন্য ‘ইউবিকি সি এনএফসি’ ও ‘ইউবিকি সি ন্যানো’ নামের দুটি কো-ব্র্যান্ডেড নিরাপত্তা চাবি বাজারে আনা হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।