ফেসবুকে অদ্ভুত সমস্যা, শেয়ার করা পোস্টে নতুন বার্তা যোগ হচ্ছে

ফেসবুকে অদ্ভুত সমস্যা, শেয়ার করা পোস্টে নতুন বার্তা যোগ হচ্ছে

ফেসবুকে অন্যদের করা পোস্ট শেয়ার করলে গোপনে সেখানে বাড়তি বার্তা যুক্ত হয়ে যাচ্ছে বলে অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। তাঁদের দাবি, কোনো পোস্ট শেয়ার করার সময় তাঁরা নিজেরা কোনো মন্তব্য না লিখলেও প্রকাশের পর পোস্টে নতুন বাক্য দেখা যাচ্ছে। এসব বাক্যের বড় অংশই ‘জেন জেড’ প্রজন্মের প্রচলিত কথ্য ভাষা বা স্ল্যাং।

ফেসবুকের এই অদ্ভুত সমস্যাটি নিয়ে কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ভুক্তভোগী একাধিক ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, শেয়ার করা পোস্টে সাধারণত ‘ম্যাসিভ ডব্লিউ’, ‘উই আর টোটালি ফিস্টিং, বেস্টি’, ‘দ্যাট ডিজাইন ইজ সো কুকড’ কিংবা ‘ভিউজ আর ফায়ার’—এ ধরনের বাক্য যুক্ত হচ্ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।