ফেসবুকে কেন জনপ্রিয় এই ট্রেন্ড, কীভাবে আপনিও এমন ছবি বানাবেন

ফেসবুকে কেন জনপ্রিয় এই ট্রেন্ড, কীভাবে আপনিও এমন ছবি বানাবেন

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিনিয়তই হাজির হচ্ছে নতুন নতুন ট্রেন্ড। গত বছর যেমন জিবলি অ্যানিমেশন স্টাইল ট্রেন্ড ছিল। কিছুদিন আগে দলে দলে সবাই আবার তৈরি করছিল থ্রিডি ক্যারিকেচার। আর এবার এসেছে নতুন ট্রেন্ড—ক্রেয়নে আঁকা প্রোফাইল। দেখে মনে হবে যেন কোনো শিশুর আঁকা ছবি। আপনার চিরচেনা ফেসবুক প্রোফাইলটি মোমরঙে আঁকা হলে কেমন হতো, চাইলে সেটাই এআইয়ের মাধ্যমে একনজরে দেখে নিতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, এশিয়ার বিভিন্ন দেশে এই ট্রেন্ডে ফেসবুক ব্যবহারকারীদের অংশ নিতে দেখা যাচ্ছে।

প্রযুক্তি যখন মানুষকে যান্ত্রিক করে তোলে, অবচেতনভাবেই তখন শিকড়ে বা শৈশবে ফেরার পথ খোঁজে মানুষ। সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আরিফুল ইসলাম বলেন, ‘এই ট্রেন্ড জনপ্রিয় হওয়ার পেছনে মূলত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, ছোটবেলায় সাদা কাগজে মনের মাধুরী মিশিয়ে আঁকা অপটু হাতের ছবিগুলোর প্রতি আমাদের সবার একধরনের অদ্ভুত টান আছে। এই এআই ইফেক্ট ঠিক ছেলেবেলায় আঁকা ছবির মতো অনুভূতি দেয়, যা ব্যবহারকারীদের আবেগপ্রবণ করে তুলছে।

দ্বিতীয়ত, আগে এই ধরনের ছবি তৈরি করতে ফটোশপ বা ইলাস্ট্রেটরে ঘণ্টার পর ঘণ্টা শ্রম দিতে হতো। এখন এআই প্রযুক্তির কারণে মাত্র কয়েক সেকেন্ডে যে কেউ প্রফেশনাল মানের শৈল্পিক ছবি তৈরি করতে পারছেন। তৃতীয়ত, গতানুগতিক ফিল্টার বা এডিটিংয়ের চেয়ে ক্রেয়ন আর্ট অনেক বেশি ইউনিক। প্যাস্টেল টেক্সচার, অগোছালো স্কেচ আর উজ্জ্বল রঙের ব্যবহার টাইমলাইনে খুব দ্রুত মানুষের নজর কাড়ছে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।