গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

গাকৃবিতে দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে আটোমেশন নিয়ে কর্মশালা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মাধ্যমে একটি যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই কর্মশালার লক্ষ্য উন্নত অটোমেশন প্রযুক্তির সঙ্গে নিয়ন্ত্রিত পরিবেশে কৃষিকে সমন্বয় করে ফসলের ব্রিডিং বা প্রজনন চক্রকে ত্বরান্বিত করা এবং বছরব্যাপী টেকসই ফসল উৎপাদন নিশ্চিত করা।

কর্মশালায় দেশের স্বনামধন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারি, ব্রি, বিনা, লাল তীর, সুপ্রীম সীড, এসিআই সীড, ইস্ট-ওয়েস্ট সীড, প্যারামাউন্ট অ্যাগ্রো এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কর্মশালাটি অংশগ্রহণকারীদের জন্য একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে, যেখানে উদ্ভাবনী পদ্ধতি নিয়ে আলোচনা, গবেষণালব্ধ জ্ঞান বিনিময় এবং কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা চিহ্নিত হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।