গুগল ট্রান্সলেট তাদের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে নিয়ে এলো এক যুগান্তকারী আপডেট। এখন থেকে কেবল অনুবাদই নয়, বিদেশি ভাষা নির্ভুলভাবে বলতেও সাহায্য করবে এই প্ল্যাটফর্মটি। নতুন এই এআই চালিত ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের উচ্চারণের ওপর তাৎক্ষণিক ফিডব্যাক বা প্রতিক্রিয়া পাবেন।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ আসা ফিচারগুলোর মধ্যে এটি অন্যতম। এর মাধ্যমে অনুবাদ করা বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ করার অনুশীলন করা যাবে।
গুগল ট্রান্সলেটে কোনো শব্দ বা বাক্য লেখার পর নিচে একটি ‘প্র্যাকটিস’ বাটন দেখা যাবে। প্রথমে বাটনটিতে ট্যাপ করে সঠিক উচ্চারণটি শুনে নিতে হবে। এরপর ফোনের মাইক্রোফোন ব্যবহার করে ব্যবহারকারী নিজে সেটি উচ্চারণ করবেন। গুগলের এআই সিস্টেম কণ্ঠস্বর বিশ্লেষণ করে জানিয়ে দেবে উচ্চারণ কতটা সঠিক হয়েছে।




















