হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লক করার সুবিধা চালু করেছে। এই সুবিধাটি ব্যবহার করে নির্দিষ্ট চ্যাট আলাদা করে লক করে রাখা যায়। ফলে গুরুত্বপূর্ণ বা ব্যক্তিগত বার্তার তথ্য নিরাপদ থাকে।
হোয়াটসঅ্যাপের লক করা চ্যাট মূল চ্যাট তালিকায় দেখা যায় না। সেগুলো আলাদা একটি সুরক্ষিত ফোল্ডারে সংরক্ষিত থাকে। এ কারণে অন্য কেউ ফোন ব্যবহার করলেও ব্যক্তিগত কথোপকথন সহজে দেখতে পারে না।
লক করা চ্যাট খুলতে ফোনের পাসকোড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি অথবা আলাদা সিক্রেট কোড প্রয়োজন হওয়ায় তথ্যের নিরাপত্তা বৃদ্ধি পায়।




















