আইওএসে ত্রুটি, মুছে ফেলা বার্তা গোপনে রয়ে যাচ্ছে আইফোনে

আইওএসে ত্রুটি, মুছে ফেলা বার্তা গোপনে রয়ে যাচ্ছে আইফোনে

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সিগন্যালের পাশাপাশি বিভিন্ন মেসেজিং অ্যাপ ও ফোন থেকে সরাসরি বার্তা আদান-প্রদান করেন অনেকে। বন্ধু বা পরিচিতদের সঙ্গে আদান-প্রদান করা গোপনীয় বার্তাগুলো প্রয়োজন শেষে মুছে ফেললেও সেগুলো আইফোন থেকে মুছে যায় না বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী। অভিযোগের সত্যতা পাওয়ার পর আইওএসের জরুরি নিরাপত্তা হালনাগাদ (আপডেট) প্রকাশ করেছে অ্যাপল।

অ্যাপলের তথ্য অনুযায়ী, মুছে ফেলার জন্য চিহ্নিত কিছু নোটিফিকেশন বার্তা অপ্রত্যাশিতভাবে মুছে না গিয়ে আইফোনে থেকে যাচ্ছিল। ফলে ব্যবহারকারীরা বার্তা মুছে ফেললেও ব্যক্তিগত গোপনীয়তার জন্য উদ্বেগ তৈরি হয়েছিল।

আইওএস ২৬.৪.২ সংস্করণে মুছে ফেলা বার্তা গোপনে রয়ে যাওয়ার ত্রুটির সমাধান করা হলেও আগের সব সংস্করণে ত্রুটিটি রয়েছে গেছে বলে জানিয়েছে অ্যাপল।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।