কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির প্রযুক্তিতে নতুন সংস্করণ উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি তৈরির প্রযুক্তিতে নতুন সংস্করণ উন্মোচন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ছবি তৈরির প্রযুক্তিতে নতুন সংস্করণ উন্মোচন করেছে ওপেনএআই। নতুন এই সংস্করণ ব্যবহার করে দৃষ্টিনন্দন ছবি করা যাবে এবং উপস্থাপনা, নকশা ও বিপণনের মতো বাস্তব কাজেও কার্যকরভাবে ব্যবহারযোগ্য ভিজ্যুয়াল তৈরি করা যাবে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন মডেলটি ব্যবহারকারীর নির্দেশনা আগের চেয়ে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে। ফলে ব্যবহারকারীরা এখন আরও নির্দিষ্ট ও বিস্তারিতভাবে নিজেদের চাহিদা তুলে ধরতে পারবেন এবং সিস্টেম সেই অনুযায়ী ছবি তৈরি করবে।

ভাষা বোঝার সক্ষমতায়ও এসেছে উল্লেখযোগ্য অগ্রগতি। আগে ইংরেজি ভাষায় তুলনামূলক ভালো ফল পাওয়া যেত৷ এখন বাংলা, হিন্দি, জাপানি, কোরিয়ান ও চীনা ভাষাতেও কার্যকরভাবে কাজ করতে পারবে মডেলটি।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।