ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের বেশির ভাগই গুগলের তৈরি ব্রাউজারটি ব্যবহার করেন। তবে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করে বা ছাড়া যেভাবেই তথ্য খোঁজেন না কেন, কোনো তথ্যই চোখ এড়ায় না গুগলের। তাই ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোন কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন বা গুগলে আপনি কী খুঁজছেন বা খোঁজার চেষ্টা করছেন, তার সব তথ্যই জমা থাকে গুগলের তথ্যভান্ডারে।
চাইলেই ক্রোম ব্রাউজারের সেটিংস পরিবর্তন করে তথ্য সংগ্রহের কার্যক্রম সীমিত করা যায়। ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিজ্ঞাপনের তথ্য সংগ্রহ সীমিত করতে প্রথমে সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে।
ইন্টারনেট ব্যবহারের তথ্যে নজরদারি কমানোর জন্য ‘ইউ অ্যান্ড গুগল’ অপশনে ক্লিক করে ‘সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিসেস’ নির্বাচন করতে হবে।




















