বেশ কয়েক বছর ধরেই জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের তালিকায় সবার ওপরে রয়েছে ক্রোম ব্রাউজার। বেশির ভাগ মানুষ গুগলের তৈরি ব্রাউজারটি ব্যবহার করলেও গোপনে ব্যবহারকারীদের কম্পিউটারে প্রায় ৪ গিগাবাইটের ফাইল প্রবেশ করানোর অভিযোগ উঠেছে ক্রোম ব্রাউজারের বিরুদ্ধে।
প্রযুক্তিবিশ্বে ‘প্রাইভেসি গাই’ নামেও পরিচিত কম্পিউটারবিজ্ঞানী আলেকজান্ডার হ্যানফ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ব্যবহারকারীদের কম্পিউটারের ইউজার ডেটা ফোল্ডারে গোপনে ‘ওয়েটস ডট বিন’ নামের একটি ফাইল প্রবেশ করাচ্ছে ক্রোম ব্রাউজার।
ফাইলটি গুগলের ‘জেমিনি ন্যানো’ মডেল পরিচালনার জন্য ব্যবহৃত হচ্ছে।




















