মেটা কর্মীদের কম্পিউটার নজরদারি করবে, কেন?

মেটা কর্মীদের কম্পিউটার নজরদারি করবে, কেন?

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। এ উদ্যোগের আওতায় কর্মীদের কিস্ট্রোক, মাউস ক্লিকসহ বিভিন্ন ডিজিটাল কার্যক্রম সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। পরে এসব তথ্য এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

মঙ্গলবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক অভ্যন্তরীণ বার্তায় মেটা জানায়, তাদের ব্যবহৃত কম্পিউটার ও নিজস্ব অ্যাপ্লিকেশনগুলোতে একটি বিশেষ ট্র্যাকিং টুল চালু করা হচ্ছে। এই টুল কর্মীদের দৈনন্দিন কাজের ধরন পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করবে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মেটার এক মুখপাত্র বলেন, মানুষের দৈনন্দিন কাজ সম্পাদনে সহায়ক ডিজিটাল সহকারী তৈরির জন্য বাস্তব ব্যবহারের উদাহরণ প্রয়োজন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।