কিশোর-কিশোরীরা মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা করছে, সে সম্পর্কে অভিভাবকদের ধারণা দিতে ‘সুপারভিশন’–সুবিধা চালু করেছে মেটা। এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মের টিন অ্যাকাউন্টের সুপারভিশন টুলে থাকা ইনসাইটস ট্যাবের মাধ্যমে সন্তানদের এআই চ্যাটবট ব্যবহারের তথ্য জানা যাবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে সন্তানদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকেরা বর্তমানের তুলনায় আরও ভালোভাবে জানার সুযোগ পাবেন।
ইনসাইটস ট্যাবে এআই সহকারীর সঙ্গে কিশোর-কিশোরীদের কথোপকথনের তথ্য বিষয়ভিত্তিকভাবে দেখানো হবে।




















