প্রকাশ : ২১ মে ২০২৬, ১২: ৩৫আপডেট : ২১ মে ২০২৬, ১২: ৩৫ ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা প্ল্যাটফর্মস বিশ্বজুড়ে হাজার হাজার কর্মীকে ছাঁটাইয়ের বিষয়ে অবহিত করতে শুরু করেছে। এতে করে প্রযুক্তি খাতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মেটা। ভোর ৪টায় ছাঁটাইয়ের ইমেল পান মেটার কর্মীরা। মেটা তাদের ৮,০০০ কর্মীকে চাকরি ছাঁটাইয়ের বিষয়ে সতর্ক করা শুরু করেছে এবং ৭,০০০ জনকে নতুন এআই-চালিত দলে পুনর্বন্টন করেছে।
কোম্পানির পরিকল্পনা সম্পর্কে অবগত ব্যক্তিদের উদ্ধৃত করে ব্লুমবার্গ জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের এই সর্বশেষ দফায় বিশেষ করে মেটার ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট টিমগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে আশা করা হচ্ছে এবং বছরের শেষের দিকে আরও কর্মী ছাঁটাই হতে পারে।
সাম্প্রতিক এক পদক্ষেপে প্রতিষ্ঠানটি প্রথমে কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেয়, এরপর অল্প সময়ের মধ্যেই শুরু হয় কর্মী ছাঁটাই প্রক্রিয়া। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, এই সিদ্ধান্তের আওতায় প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।




















