মেটার স্মার্ট চশমা আরও কার্যকর হয়েছে

মেটার স্মার্ট চশমা আরও কার্যকর হয়েছে

মেটার স্মার্ট চশমার নতুন হালনাগাদে বিভিন্ন সুবিধা যোগ করা হয়েছে। এখন ব্যবহারকারীরা স্মার্টফোনের ওপর খুব বেশি নির্ভর না করে চশমাটির মাধ্যমে বার্তা পাঠাতে পারবেন। নতুন হালনাগাদে যুক্ত হওয়া ‘নিউরাল হ্যান্ডরাইটিং’ সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা আঙুলের নড়াচড়ার মাধ্যমে বার্তা লিখে সেটি স্মার্ট চশমার মাধ্যমে অন্যদের পাঠাতে পারবেন।

মেটার মতে, নতুন হালনাগাদের সবচেয়ে আলোচিত সুবিধা হচ্ছে ‘নিউরাল হ্যান্ডরাইটিং’। এই সুবিধাটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং অ্যান্ড্রয়েড ও আইওএসের নিজস্ব মেসেজিং অ্যাপে বার্তা পাঠাতে পারবেন।

এছাড়াও নতুন হালনাগাদে যুক্ত হওয়া ‘ডিসপ্লে রেকর্ডিং’ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চশমার কাচে প্রদর্শন করা তথ্যের পাশাপাশি আশপাশের দৃশ্য ও শব্দ একসঙ্গে ভিডিও আকারে ধারণ করতে পারবেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।