ঢাকায় নতুন বৈদ্যুতিক গাড়ির আগমন

ঢাকায় নতুন বৈদ্যুতিক গাড়ির আগমন

জ্বালানি সমস্যায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বেড়েছে। ঢাকা মোটর শোতে আইয়ন ভি গাড়িটি প্রদর্শন এবং বিক্রির জন্য অবমুক্ত করা হয়েছে। এই গাড়িটি ৪৮৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এটির মডেল আইয়ন ভি। এই গাড়িটিতে ১০০ কিলোওয়াটের মোটর ব্যবহার করা হয়েছে, যা ২৪০ নিউটন মিটার (এনএম) টর্ক উৎপাদন করতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার।

আইয়ন ভি গাড়িটিতে পাঁচ আসনের টার্নিং রেডিয়াস মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার। মাটি থেকে গাড়িটির উচ্চতা ১৬৬ মিলিমিটার। এর পেছনে ৪২৭ লিটারের বুট স্পেস রয়েছে, যা মাঝের দুই আসনে ভাঁজ করে ৯৭৮ লিটার পর্যন্ত বাড়ানো যায়।

আইয়ন ভি গাড়িটির ছাদেও ৭৫ লিটার পর্যন্ত মালামাল বহন করা যাবে। ব্রেকিং সিস্টেমে চার চাকায় মিলবে ডিস্ক ব্রেক। ৭৫ দশমিক ২৬ কিলোওয়াট ধারণ ক্ষমতাসম্পন্ন লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহারের কারণে চার্জ ধারণক্ষমতাও প্রশংসনীয়।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।