বাজারে আসছে নতুন বৈদ্যুতিক স্কুটার, একবার চার্জে ৯০ কিলোমিটার পথ চলতে পারে

বাজারে আসছে নতুন বৈদ্যুতিক স্কুটার, একবার চার্জে ৯০ কিলোমিটার পথ চলতে পারে

বাংলাদেশের বাজারে জিহো ব্র্যান্ডের নতুন মডেলের বৈদ্যুতিক স্কুটার এনেছে সিএফমটো বাংলাদেশ। ‘জিহো এই৭ প্রো’ মডেলের বৈদ্যুতিক স্কুটারটিতে ৩ হাজার ৫০০ ওয়াটের শক্তিশালী মোটর যুক্ত থাকায় মাত্র ৪ সেকেন্ডে শূন্য থেকে ৫০ কিলোমিটার গতি তোলা যায়। শুধু তা-ই নয়, একবার পূর্ণ চার্জে ৯০ কিলোমিটার পথ চলতে পারে বৈদ্যুতিক স্কুটারটি।

আজ শুক্রবার রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে বৈদ্যুতিক স্কুটারটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সিএফমটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল কারিম উপস্থিত ছিলেন।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।