অনলাইনে ডেটা সুরক্ষা করার ৭টি কার্যকর উপায়

অনলাইনে ডেটা সুরক্ষা করার ৭টি কার্যকর উপায়

অনলাইনে অসংখ্য তথ্য শেয়ার করা হয়। কিন্তু এই সুবিধার পাশাপাশি বেড়েছে সাইবার ঝুঁকি। হ্যাকিং, ফিশিং, ডাটা লিক এসব এখন নিত্যদিনের ঘটনা। এই ফিচারে থাকছে অনলাইনে ডাটা সুরক্ষিত রাখার সাতটি কার্যকর উপায়। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন, অপরিচিত মেসেজে দেওয়া লিংকে ক্লিক করা বিপজ্জনক হতে পারে।

পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্কতা ক্যাফে, এয়ারপোর্ট বা পাবলিক জায়গার ফ্রি ওয়াই-ফাই নিরাপদ নাও হতে পারে। এসব নেটওয়ার্কে সংযুক্ত থাকলে গুরুত্বপূর্ণ কাজ যেমন অনলাইন ব্যাংকিং বা লগইন করা এড়িয়ে চলুন।

পুরোনো সফটওয়্যার বা অ্যাপে নিরাপত্তা দুর্বলতা থাকতে পারে। নিয়মিত আপডেট করলে নতুন সিকিউরিটি প্যাচ যুক্ত হয়, যা আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।