প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিত করা হবে: আইজিপি

প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিত করা হবে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। বর্তমানে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে। তাই এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

আইজিপি বলেন, ডিএমপির উদ্যোগে তৈরি এসব সফটওয়্যার সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ, যা আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

আইজিপি বলেন, রোড ট্রান্সপোর্ট আইন ভায়োলেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।

এই সংবাদটি বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। প্রকাশিত তথ্যের সম্পূর্ণ দায়বদ্ধতা মূল প্রকাশকের।